Posts

সত্য এবং আদর্শ - তৌহিদ রাসেল

Image
সত্য এবং আদর্শ - তৌহিদ রাসেল সত্য এবং আদর্শ ভিন্ন জিনিস। এ দুটি কখনই এক হতে পারেনা। সত্যের সাথে সত্যের কখনো সংঘর্ষ হয়না, কিন্তু আদর্শ সাংঘর্ষিক। সত্য হলো সত্য যার কোনো পরিবর্তন নেই। কিন্তু পরিবেশ, সময় এবং পরিস্থিতির কারণে আদর্শের পরিবর্তন ঘটে। সত্যের বিপরীত মিথ্যা। কিন্তু আদর্শের কোনো বিপরীত নেই। যেটি আদর্শের বিপরীত মনে হয় তা মূলত ভিন্ন আরেক আদর্শ।  আমরা বলি আদর্শ সমাজ বা আদর্শ রাষ্ট্র।  এই আদর্শ সমাজ এবং রাষ্ট্রের মাপকাঠি কী! রাশিয়ার কাছে সমাজতান্ত্রিকতাই হলো তাদের আদর্শ। আমেরিকার কাছে গণতান্ত্রিকতা। অথচ দুটিই একে অপরের সাংঘর্ষিক আদর্শ। সত্য মানুষের অন্তরচক্ষু খোলে মুক্ত আকাশ দেখায়। আর আদর্শ করে মানুষকে হিপনোটাইজ। আদর্শ অনুসন্ধানীরা হ্যামিলিনের বাশিওয়ালার ফুৎকারে লাফিয়ে পরে সত্য বিহীন এক অতল গহ্বরের আদর্শের গভীর কূপে। যাহা থেকে উত্তরণের আর উপায় নেই,। যদি না কেউ সত্যের রশি ধরে উপরে উঠে আসে। অথবা আদর্শের বয়ানে রোড রোলারের যাতা খেয়ে পিচঢালা রাস্তার মত পিচের সাথে আটকে যায় পাথরের মত প্রতিটি আদর্শ অনুসারীর মন। তখন সত্য একের পর এক ট্রাক চালিয়ে যায় পিচঢালা আদর্শিক পাথরের উপর। কিন্তু ...

ট্রয় নগরী, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ - তৌহিদ রাসেল

Image
  পৃথিবীর মানবসভ্যতার ইতিহাসে ভূমধ্যসাগর, ক্যাস্পিয়ান সাগর, ইজিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর বিশেষভাবে বিখ্যাত। কারণ ইতিহাসের সবচেয়ে বড় বড় মানবসভ্যতা ধ্বংস এগুলোর তীর থেকেই সূত্রপাত ঘটে। তাই শুরু করা যাক ইজিয়ান সাগরের এপারওপারের যত গল্প। প্রাচীন পুরাণে উল্লেখিত বিখ্যাত নাম হেলেন। প্রাচীনকালের সে সময় হেলেনের রূপ-সৌন্দর্যে মুগ্ধ গ্রিসের হাজারো যুবক পাণিপ্রার্থী হতে থাকে হেলেনের। তাদের মাঝে মেনিলাস আবির্ভূত হন সৌভাগ্যবান হিসেবে। হেলেনের অমতেই বিয়ে দেয়া হয় মেনিলাসের সাথে।  প্রাচীন গ্রিস সে সময় বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল- স্পার্টা ও মাইসেনিয়া ছিল তন্মধ্যে অন্যতম। স্পার্টার রাজা ছিলেন মেনিলাস, আর মাইসেনিয়ার রাজা আগামেনন। মেনিলাস ও আগামেনন সম্পর্কে ছিলেন আপন ভাই। একাধিক স্ত্রী থাকা সত্বেও রাজা মেনিলাস হেলেনকে রানী হিসেবে পেতে পাগল হয়ে ওঠেন। প্রায় ৬০ জন প্রহরী নিয়ে হাজির হন দেবরাজ জিউসের রাজপ্রাসাদে। কোন কোন বর্ণনায়,ছোট ভাই মেনিলাসের হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আগামেনন। কিন্তু পরবর্তীতে আগামেনন হেলেনকে বিয়ে করে ফেলেন। যাইহোক, এ সময় ‘দ্য ট্রোজান প্রিন্স’ প্যারিসের আবির্ভাব ঘটে ইতিহাসের ...

আত্মহত্যা এবং মৃত্যু - তৌহিদ রাসেল

Image
  আত্মহত্যা এবং মৃত্যু - তৌহিদ রাসেল শৈশবকাল অথবা ল্যাংটাকালের বন্ধু বলে একটা কথা আমরা প্রায় বলি। মানুষ শৈশবকালের বন্ধুদের কখনো ভুলে যায় না। ভুলে যায় না বললে ভুল হবে, মূলত মস্তিষ্ক ভুলতে দেয় না। আমার শৈশবকালের যেসব বন্ধু ছিল তাদের ভিতর সুমন এবং জাহাঙ্গীর অন্যতম। ওদের কথা কেন আলোচনা করতেছি তার বিশেষ কারণ রয়েছে। প্রাইমারি স্কুলে থাকতে সুমন আমার এক ক্লাস উপরে পড়তো আর জাহাঙ্গীর এক ক্লাস নিচে। যদিও জাহাঙ্গীর ক্লাস থ্রি পর্যন্ত একই সাথে ছিল। একবছর গ্যাপ দেওয়ায় নিচের ক্লাসে চলে যায়। স্কুলে এই দুইজনের সাথেই বেশিরভাগ সময় যাওয়া আসা হত। শুধু স্কুল না, এলাকাতেও এই দুইজনের সাথেই বেশি মিশেছি। সুমন বাজার থেকে আমার জন্য পেপার আনতো সাথে ম্যাগাজিন। আর আমি বইয়ের দোকান থেকে গল্পের বই কিনতাম। দুজনে মিলেমিশে এইসব জিনিস পড়তাম। সেই প্রাইমারি থেকে, অবিশ্বাস্য হলেও এটা সত্যি।  সুমন আমাদের বাড়িকে নিজের বাড়ি মনে করতো, আমিও ওদের বাড়িকে নিজের বাড়ির মতই মনে করতাম। জাহাঙ্গীরের সাথে খেলাধুলা, টিভি দেখা, ঘাস কাটতে যাওয়াসহ কতকিছু করেছি। জাহাঙ্গীর উপন্যাস আর মজার মজার গল্পের বই পড়তে পছন্দ করতো। আমার কাছে থেকে কয়...

পরকীয়া - তৌহিদ রাসেল

Image
  পরকীয়া - তৌহিদ রাসেল রিলেশন অর্থাৎ সম্পর্ক হলো একটি আপেক্ষিক বিষয়। তারপরেও চুম্বক এবং রিলেশন দুইটা জিনিসের মধ্যে অদ্ভুত রকমের মিল আছে। দুরত্ব বাড়লে চৌম্বকীয় পদার্থের প্রতি আকর্ষণ কমতে থাকে। সম্পর্কের ক্ষেত্রেও তাই।  . একটি চৌম্বকীয় পদার্থ থেকে দুরত্ব বজায় রেখে আরেকটি চৌম্বকীয় পদার্থের কাছে নিলে যেমন চুম্বক কাছের পদার্থটিকে টানতে থাকে ঠিক তেমনি ভাবে যার সাথে সম্পর্ক সে দূরে সরে গেলে অন্য একজনের সংস্পর্শে আসলে তার প্রতি টান বাড়তে থাকে। আর আগের ব্যক্তির প্রতি টান কমতে থাকে। . থার্ড পার্সন সিংগুলার নাম্বার মুভিতে সেই মেসেজটাই দিয়েছে। স্বামী জেলে যায় স্ত্রী স্বামীকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এই দিকে মেয়েটির সাথে সেই শৈশবকালের বন্ধুর সাথে পরিচয় হয়। বন্ধু হেল্প করতে থাকে আর মেয়েটা বন্ধুর সংস্পর্শে বেশি যেতে থাকে। একসময় বন্ধুর প্রতি দুর্বল হয়ে যায়।  . স্বামীকে জেল থেকে ছাড়ানোর পর যেখানে মেয়েটির আনন্দে উল্লাস করার কথা ছিল সেখানে সে তার বন্ধুর প্রতি বেশি টান অনুভব করে। ফলে স্বামীর কাছে দেহ থাকলেও মন পড়ে থাকে বন্ধুর নিকট। বলে রাখা ভাল মুভিটিতে লিভ টুগেদার বিষয়টিকে প্রমোট করা...