Posts

পরকীয়া - তৌহিদ রাসেল

Image
  পরকীয়া - তৌহিদ রাসেল রিলেশন অর্থাৎ সম্পর্ক হলো একটি আপেক্ষিক বিষয়। তারপরেও চুম্বক এবং রিলেশন দুইটা জিনিসের মধ্যে অদ্ভুত রকমের মিল আছে। দুরত্ব বাড়লে চৌম্বকীয় পদার্থের প্রতি আকর্ষণ কমতে থাকে। সম্পর্কের ক্ষেত্রেও তাই।  . একটি চৌম্বকীয় পদার্থ থেকে দুরত্ব বজায় রেখে আরেকটি চৌম্বকীয় পদার্থের কাছে নিলে যেমন চুম্বক কাছের পদার্থটিকে টানতে থাকে ঠিক তেমনি ভাবে যার সাথে সম্পর্ক সে দূরে সরে গেলে অন্য একজনের সংস্পর্শে আসলে তার প্রতি টান বাড়তে থাকে। আর আগের ব্যক্তির প্রতি টান কমতে থাকে। . থার্ড পার্সন সিংগুলার নাম্বার মুভিতে সেই মেসেজটাই দিয়েছে। স্বামী জেলে যায় স্ত্রী স্বামীকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এই দিকে মেয়েটির সাথে সেই শৈশবকালের বন্ধুর সাথে পরিচয় হয়। বন্ধু হেল্প করতে থাকে আর মেয়েটা বন্ধুর সংস্পর্শে বেশি যেতে থাকে। একসময় বন্ধুর প্রতি দুর্বল হয়ে যায়।  . স্বামীকে জেল থেকে ছাড়ানোর পর যেখানে মেয়েটির আনন্দে উল্লাস করার কথা ছিল সেখানে সে তার বন্ধুর প্রতি বেশি টান অনুভব করে। ফলে স্বামীর কাছে দেহ থাকলেও মন পড়ে থাকে বন্ধুর নিকট। বলে রাখা ভাল মুভিটিতে লিভ টুগেদার বিষয়টিকে প্রমোট করা...

ভিয়েতনাম যুদ্ধ এবং আমেরিকার পরাজয় - তৌহিদ রাসেল

Image
ভিয়েতনাম যুদ্ধ এবং আমেরিকার পরাজয় - তৌহিদ রাসেল ১৯৬৪ সালে বিশ্বসেরা বক্সার হিসেবে চ্যাম্পিয়ন হন ক্যাসিয়াস ক্লে। তার ঠিক তিন বছর পর ১৯৬৭ সালের ২৮শে এপ্রিল বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ক্যাসিয়াস ক্লে কে তলব করা হলো একটি সামরিক প্যানেলের সামনে। ক্যাসিয়াস ক্লে আর কেউ নন, তিনি হলেন সবার পরিচিত বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। টেক্সাসের হিউস্টনে ট্রাইব্যুনালের সামনে হাজির হলেন তিনি। যখন তাঁর নাম ঘোষণা করা হলো, তিনি ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালেন। তাকে বলা হলো যে তাকে ভিয়েতনাম যুদ্ধে যেতে হবে। তিনি বললেন - "কেন আমি নিজের দেশ থেকে দশ হাজার মাইল দূরে গিয়ে নিরপরাধ বাদামি মানুষদের ওপর বোমা আর গুলি চালাতে যাবো? যারা কিনা আমাদের কোন ক্ষতি করেনি? আমি সোজা বলতে চাই, আমি যাব না। নিরপরাধ মানুষদের হত্যা করতে আমি যাব না।" স্নায়ু যুদ্ধের ধ্বংসলীলায় সবচেয়ে যে দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয় তা হলো ভিয়েতনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী সম্মুখীন হয় নতুন একযুদ্ধের। যাকে বলা হয় স্নায়ু যুদ্ধ। এই যুদ্ধ হয় দুই মতবাদ সমাজতান্ত্রিক এবং পুজিবাদের মধ্য। ...

আলেকজান্ডার দ্য গ্রেট পর্যালোচনা - তৌহিদ রাসেল

Image
  আলেকজান্ডার দ্য গ্রেট পর্যালোচনা  - তৌহিদ রাসেল   বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট কোন রাজার সাথে যুদ্ধে কুলাইতে না পেরে পিছু হটেছিলেন?? উত্তর-  যে রাজার সাথে যুদ্ধে কুলাইতে না পেরে আলেকজান্ডার দ্য গ্রেট পিছু হটেছিলেন ধ্রুপদী গ্রিক ও ল্যাটিন বর্ণনায় সে রাজার নাম আগ্রাম্মেস। তিনি ছিলেন নীচকূলোদ্ভব নাপিতের পূত্র। হিন্দু পুরাণে তিনি মহাপদ্মনন্দন এবং বৌদ্ধ শাস্ত্র মাহাবোধিবংশে উগ্রসেন, অর্থ এমন এক ব্যক্তি যাঁর ‘প্রকান্ড ও পরাক্রান্ত সেনাবাহিনী’ আছে। সেই রাজার প্রকান্ড সেনাবাহিনী বর্ণনার ক্ষেত্রে ভারতীয় ও ধ্রুপদী ইউরোপীয় রচনাগুলির উল্লেখে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। ডিওডোরাস ও ক্যুইন্টাস কার্টিয়াস রুফাস উভয়েই উল্লেখ করেছেন সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ সম্বন্ধে। যথা- পদাতিক সৈন্য ২ লক্ষ, অশ্বারোহী সৈন্য ২০ হাজার, রথ ২ হাজার, এবং তিন থেকে চার হাজার হাতি। আলেকজান্ডারের পিছু হটা নিয়ে ঐতিহাসিকদের মাঝে কিছু মতভেদ রয়েছে। কিছু ঐতিহাসিক বলেছেন তিনি যুদ্ধ করেন নি, যুদ্ধ না করেই তিনি ভারত ত্যাগ করেন। কারণ, তার সেনাবাহিনী যুদ্ধ করতে আর আগ্রহী ছিল না। তারা নিজ দেশে ফিরে যেতে চাচ্ছ...

বিভিন্ন ধর্মে ডিভোর্স, তালাক কিংবা বিবাহবিচ্ছেদ - তৌহিদ রাসেল

Image
বিভিন্ন ধর্মে ডিভোর্স, তালাক বা বিবাহবিচ্ছেদ! - তৌহিদ রাসেল বাঙালি মেয়েরা স্বামীকে এতই ভালবাসে যে স্বামীকে কেটে গাঙ্গে ভাসিয়ে দিবে তবুও স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিবেনা। অথচ বাংলাদেশের পরিসংখ্যানে দেখা যায় যে ডিভোর্সের দিক দিয়ে ৭৫% ডিভোর্স দিচ্ছেন মেয়েরা। অর্থাৎ অধিকাংশ ডিভোর্স আসে মেয়েদের পক্ষ থেকে। স্বামীকে যদি মেয়েরা এতই ভালবাসে তাহলে মেয়ে পক্ষ থেকে কেন আগে ডিভোর্সের প্রস্তাব আসে! প্রশ্ন রয়েই যায়। জেনে নেওয়া যাক ডিভোর্সের এপিঠ-ওপিঠ।  ডিভোর্স ইংরেজি শব্দ। বাংলায় বলে বিবাহবিচ্ছেদ আর ইসলামী পরিভাষায় বলে তালাক। তালাক শব্দের অর্থ 'বিচ্ছিন্ন', ত্যাগ করা ইত্যাদি। এছাড়াও তালাক অর্থ বিবাহের বাঁধন তুলিয়া ও খুলিয়া দেওয়া, বা বিবাহের শক্ত বাঁধন খুলিয়া দেওয়া, স্বামী তার স্ত্রীর সকল সম্পর্ক ছিন্ন করে দেওয়া। ডিভোর্সের সংখ্যা বাড়ার উল্লেখযোগ্য কিছু কারণ উল্লেখ করা হলো- মানসিক ও শারীরিক নির্যাতনঃ এক্ষেত্রে কমবেশি উভয়ই ভুক্তভোগী হয়ে থাকে। ছেলেরা মেয়েদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত না হলেও আজকাল নারীদের দ্বারা অনেক পুরুষরাই মানসিকভাবে নির্যাতিত হয়ে থাকে। অপরদিকে নারীরা পুরুষদের দ্বারা স...