Posts

লোহা রহস্য

Image
রিফাত অনেকক্ষণ যাবত দাড়িয়ে আছে কিন্তু রাস্তায় কোনো খালি রিক্সার দেখা পাচ্ছে না। যেসব রিক্সা আসছে এবং যাচ্ছে সবগুলাতেই প্যাসেঞ্জার ভর্তি। এইদিকে রিফাত নিজের উপরে নিজেই রাগ হলো। ফজরের পর ঘুমানোর বদ অভ্যাসের কারনেই উঠতে দেরি হয়ে যাওয়াতে এখন হেটে গেলে ক্লাস নেওয়ার জাস্ট টাইমের চেয়ে লেট হয়ে যাবে। আর অন্যের কোচিং সেন্টারে ক্লাস নিলে টাইম মেইন্টেইন না করলে তার পরিবর্তে অন্য টিচার নিবে না তার নিশ্চয়তাও নেই। কারন, রিফাতের আগে যে সাইন্সের ক্লাস নিতো সে মাঝে মাঝে কামাই দিতো বলেই তার পরিবর্তে রিফাতকে নেওয়া হয়েছে। এখন রিক্সার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ফজরের পর ঘুমানোর বদ অভ্যাস আগে রিফাতের ছিল না। ভার্সিতে ভর্তি হওয়ার পর মেসে এসে এই বদ অভ্যাস তৈরি হইছে। - মামা ইউরেনাস কোচিং সেন্টারে যাবেন? - হ যামু, উঠেন। তবে ভাড়া ২০ টাকা দিয়েন। - মামা ঐখানে ভাড়া তো ২৫ টাকা। - হ মামা ২৫ টাকা।  কিন্তু আমার রিক্সা প্যাডেলে চলে বলে কেউ উঠতে চায় না। তাই ৫ টাকা কম নেই যেন প্যাসেঞ্জার ধরতে পারি। - ও আচ্ছা। কতদূর যাইতেই রিক্সাওয়ালা মুরব্বী লোকটি হাপিয়ে যাচ্ছে।  আর রিক্সার গতিও কমে যাচ্ছে। এইদিকে...

নালন্দা এবং বখতিয়ার বিতর্ক - তৌহিদ রাসেল

Image
চর্যাপদে পড়েছিলাম 'আপনা মাংসে হরিণা বৈরি'। এর তর্জমা ছিল নিজের মাংসের কারণেই হরিণের শত্রু তৈরি হয়। ঐটার অর্থ ছিল রূপক। বাস্তবিক অর্থ ধরতে গেলে বলতে হবে 'ধন-সম্পদ, জ্ঞান-গরিমা, রূপ-সৌন্দর্যের কারণে মানুষের শত্রু তৈরি হয়'। পত্রিকার পাতা খুললেই দেখা যায় ব্যবসায়ী খুন, বুদ্ধিজীবী-রাজনীতিবিদ গুম এবং নারীরা ধর্ষণের শিকার। চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাচীন নিদর্শন হলেও তা পাওয়া গিয়েছিল নেপালে। প্রশ্ন থাকতে পারে যে বাংলা ভাষার নিদর্শন নেপালে কেন পাওয়া গেল? নেপালে চর্যাপদ গেল কিভাবে? সবার জেনে রাখা উচিৎ চর্যাপদ ছিল বৌদ্ধ সহজিয়া কবিদের লিখা একধরণের গান বা কবিতা। প্রাচীন আমলে বঙ্গ অঞ্চলে ক্ষমতায় সবচেয়ে বেশি সময় ধরে ছিল 'পাল বংশ'। পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলেই এই চর্যাপদ লিখা হয়। পালদের ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে সেন বংশ। সেনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী। তারা বৌদ্ধদের উপর প্রচুর পরিমানে নির্যাতন চালায়। তখন অনেক বৌদ্ধ বঙ্গ থেকে অন্য অঞ্চলে চলে যায়। বৌদ্ধ সহজিয়াদের একটি অংশ যায় নেপালে। চর্যাপদ বিশারদগণ বলেছে- 'তারা সাথে করে চর্যাপদের পাণ্ডুলিপি নেপালে...

বিভিন্ন ধর্মে নারীর পর্দা- তৌহিদ রাসেল

Image
বিভিন্ন ধর্মে নারীর পর্দা তৌহিদ রাসেল আমি যে শহরে থাকি সেই শহরের সুপরিচিত   একটি কোচিং সেন্টারের অফিসে বসে আছি। আমার পরিচিত এক ভাই এই কোচিং-এর পরিচালক। নতুন ব্যাচ শুরু হয়েছে তাই তিনি ক্লাসে গিয়েছেন উদ্বোধনী ক্লাসে কিছু বক্তব্য রাখতে। আমাকে এখানে প্রায় আসতে হয় কিছু দায়িত্ব পালনের জন্য। অফিসের একটি ছেলে আমাকে এক কাপ কফি দিয়ে বললো 'ভাইয়া আপনি বসেন, স্যার ১০/১২ মিনিটের ভিতর বক্তব্য শেষ করে দিবে'। ভাবলাম আয়েশ করে টাইম নিয়ে কফি টা খেয়ে নেই। ১০/১২ মিনিটের জায়গায় ২০ মিনিটের বেশি সময় চলে গেল। কফি খাওয়া শেষ সেই কখন, কিন্তু ভাইয়ের আসার নাম গন্ধ নেই। সিনিয়র মানুষদের এই এক সমস্যা, যদি একবার বক্তব্য শুরু করে শেষ করার হিসাব থাকে না। অনেকক্ষণ বক্তব্য দেওয়ার পর বলবে 'আর একটি কথা না বললেই নয়' এই বলে আবারও আরেক টপিকে নিয়ে নতুন করে বক্তব্য শুরু করে দিবে। আর এই দিকে ছাত্রছাত্রীরা কিছুক্ষণ পরে মুচড়ামুচড়ি শুরু করে দেয় আর হাই তুলতে থাকে। আর এইদিকে আমি বক্তব্য না শুনেই বিরক্ত হচ্ছি। আমারও মুচড়ামুচড়ি শুরু হয়ে গেছে, হাই তুলতেও ইচ্ছা করতেছে। যাইহোক, যখন বিরক্তিবোধ হচ্ছিলাম ঠিক তখনই একটি মেয়ে অফি...