Posts

নালন্দা এবং বখতিয়ার বিতর্ক - তৌহিদ রাসেল

Image
চর্যাপদে পড়েছিলাম 'আপনা মাংসে হরিণা বৈরি'। এর তর্জমা ছিল নিজের মাংসের কারণেই হরিণের শত্রু তৈরি হয়। ঐটার অর্থ ছিল রূপক। বাস্তবিক অর্থ ধরতে গেলে বলতে হবে 'ধন-সম্পদ, জ্ঞান-গরিমা, রূপ-সৌন্দর্যের কারণে মানুষের শত্রু তৈরি হয়'। পত্রিকার পাতা খুললেই দেখা যায় ব্যবসায়ী খুন, বুদ্ধিজীবী-রাজনীতিবিদ গুম এবং নারীরা ধর্ষণের শিকার। চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাচীন নিদর্শন হলেও তা পাওয়া গিয়েছিল নেপালে। প্রশ্ন থাকতে পারে যে বাংলা ভাষার নিদর্শন নেপালে কেন পাওয়া গেল? নেপালে চর্যাপদ গেল কিভাবে? সবার জেনে রাখা উচিৎ চর্যাপদ ছিল বৌদ্ধ সহজিয়া কবিদের লিখা একধরণের গান বা কবিতা। প্রাচীন আমলে বঙ্গ অঞ্চলে ক্ষমতায় সবচেয়ে বেশি সময় ধরে ছিল 'পাল বংশ'। পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলেই এই চর্যাপদ লিখা হয়। পালদের ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে সেন বংশ। সেনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী। তারা বৌদ্ধদের উপর প্রচুর পরিমানে নির্যাতন চালায়। তখন অনেক বৌদ্ধ বঙ্গ থেকে অন্য অঞ্চলে চলে যায়। বৌদ্ধ সহজিয়াদের একটি অংশ যায় নেপালে। চর্যাপদ বিশারদগণ বলেছে- 'তারা সাথে করে চর্যাপদের পাণ্ডুলিপি নেপালে...

বিভিন্ন ধর্মে নারীর পর্দা- তৌহিদ রাসেল

Image
বিভিন্ন ধর্মে নারীর পর্দা তৌহিদ রাসেল আমি যে শহরে থাকি সেই শহরের সুপরিচিত   একটি কোচিং সেন্টারের অফিসে বসে আছি। আমার পরিচিত এক ভাই এই কোচিং-এর পরিচালক। নতুন ব্যাচ শুরু হয়েছে তাই তিনি ক্লাসে গিয়েছেন উদ্বোধনী ক্লাসে কিছু বক্তব্য রাখতে। আমাকে এখানে প্রায় আসতে হয় কিছু দায়িত্ব পালনের জন্য। অফিসের একটি ছেলে আমাকে এক কাপ কফি দিয়ে বললো 'ভাইয়া আপনি বসেন, স্যার ১০/১২ মিনিটের ভিতর বক্তব্য শেষ করে দিবে'। ভাবলাম আয়েশ করে টাইম নিয়ে কফি টা খেয়ে নেই। ১০/১২ মিনিটের জায়গায় ২০ মিনিটের বেশি সময় চলে গেল। কফি খাওয়া শেষ সেই কখন, কিন্তু ভাইয়ের আসার নাম গন্ধ নেই। সিনিয়র মানুষদের এই এক সমস্যা, যদি একবার বক্তব্য শুরু করে শেষ করার হিসাব থাকে না। অনেকক্ষণ বক্তব্য দেওয়ার পর বলবে 'আর একটি কথা না বললেই নয়' এই বলে আবারও আরেক টপিকে নিয়ে নতুন করে বক্তব্য শুরু করে দিবে। আর এই দিকে ছাত্রছাত্রীরা কিছুক্ষণ পরে মুচড়ামুচড়ি শুরু করে দেয় আর হাই তুলতে থাকে। আর এইদিকে আমি বক্তব্য না শুনেই বিরক্ত হচ্ছি। আমারও মুচড়ামুচড়ি শুরু হয়ে গেছে, হাই তুলতেও ইচ্ছা করতেছে। যাইহোক, যখন বিরক্তিবোধ হচ্ছিলাম ঠিক তখনই একটি মেয়ে অফি...

নেপালের পরিচিত, নেপালের রাজনীতি এবং বৈদেশিক সম্পর্ক

Image
ভারতের মানুষ যতটা না চিন্তিত, বাংলাদেশের মানুষ তার চেয়ে বেশি আলোচনায় ব্যস্ত ভারতের রাজনীতি নিয়ে। বাড়ির ভাত খেয়ে বনের মহিষ তাড়ানোর মত ব্যাপারটা। ভারত সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের উপর যতটা না প্রভাব বিস্তার করেছে তার চেয়ে বেশি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছে নেপালের উপর। নেপালকে আমরা বাংলাদেশিরা চিনি এভারেস্টের দেশ হিসেবে। আজ না হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটু দেখার চেষ্টা করব। দৈনিক প্রথম আলো, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, ইনকিলাব, বিবিসি বাংলা, ঢাকা টাইমস, উইকিপিডিয়া সহ বেশ কয়েকটি ওয়েবসাইট এবং ব্লগ থেকে লেখা গুলি সংগ্রহ করে উপস্থাপন করা হলো। এখানে উপস্থাপন করা হয়েছে নেপালের পরিচিত, রাজনীতি, নেপালের রাজনীতিতে ভারত ও চীনের প্রভাব, শরণার্থী সমস্যা এবং  নেপাল বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি। প্রথমে নেপালের সংক্ষিপ্ত পপরিচয় তুলে ধরা যাক। নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত...