Posts

গাছ কথা বলে, গাছের এবং ফলের লিঙ্গ আছে।

Image
আমি যেখানে থাকি তার সামনে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা বড় হতে না হতেই ঐগুলো অনেকের পাকস্থলীতে চালান হয়ে যায়। একদিন সকালবেলায় একজন গাছে উঠে পেয়ারা পারতেছিল। অন্য একজন ভাই এটা দেখে বলে উঠলো- 'গাছ যদি কথা বলতে পারতো তাহলে তোমার উপর অভিশাপ দিত।' ভাইটি কথাটি সিরিয়াসলি বলেনি, জাস্ট মজা করার জন্যই বলেছে। আর এটা যে সে মজা করে বলেছে তা যারা আশেপাশে ছিল তা সবাই বুঝেছে এবং আমিও তাই বুঝেছি। কিন্তু কথা হইলো অন্য জায়গায়। আমাদের অনেকেরই ধারণা যে, গাছ কথা বলতে পারেন। একসময় আমাদের এটাও ধারণা ছিল যে, গাছের প্রাণ নেই। কিন্তু বিক্রমপুরের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দেখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। গাছের প্রাণ আছে এটা জানার পরেও অনেকে জানতই না যে গাছেরও লিঙ্গভেদ আছে। সর্বপ্রথম যে বিজ্ঞানী উদ্ভিদরে মধ্যে পুংলিঙ্গ ও স্ত্রী লিঙ্গ থাকার কথা উল্লেখ করেছেন তিনি হলেন সুইডিশ বিজ্ঞানী কার্ল লিনে। খ্রিষ্টীয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে তিনি এ মত প্রকাশ করেন। তার ওই বক্তব্যে অনেকেই বিষ্মিত হয় এবং তারা গীর্জার কর্মকর্তাদেরকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। ফলে কয়েক বছর ধরে ইউরোপে তার লেখন...

ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ

Image
ঘড়ি দেখেই কি রাতের পর রাত পার করে দেন? সারা রাত ঘুমের দেখা না পেয়ে যখন ফজরের আযান শুনে আপনি দীর্ঘশ্বাস ফেলেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে আপনি অনিদ্রা রোগে ভুগছেন। অনিদ্রা রোগ মানুষের জীবনে অভিশাপ সরূপ। ছাগল বা ভেড়া গুণে, ১০০ থেকে ১ পর্যন্ত উল্টা পড়ে অথবা ধীর স্থির গান শুনেও যখন ঘুমের দেশের রানী ঘুম হয়ে আসতে চায় না, তাদের জন্য কিছু টিপস। ১) ঘুমানোর আগে ব্যায়ামঃ ঘুমাতে যাবার আগে হাল্কা কিছু ব্যায়াম করতে পারেন। এটা আপনার শরীরকে ক্লান্ত করবে। ২) গরম দুধঃ রাতে ঘুমাবার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে নিন। এটি আপনার শরীরকে রিলাক্স করবে ও ঘুমাতে সহায়তা করবে। ৩) দুশ্চিন্তা নয়ঃ ঘুমাবার সময় রাজ্যের দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাবেন না। ব্যাপারটা সহজ নয়। তবু নিজেকে বলুন যে আপনি আগামীকাল ঘুম থেকে উঠে বিষয়গুলো নিয়ে ভাববেন। ঘুমাবার সময় ভালো কিছু, ইতিবাচক কিছু নিয়ে চিন্তা ভাবনা করুন। নয়তো আপনার মস্তিস্ক উত্তেজিত থাকবে বলে আপনি ঘুমোতে পারবেন না। ৪) ভালো কিছু ভাবুনঃ ইতিবাচক কিছু ভাবুন। ভাবুন কোনো স্বপ্ন নিয়ে, ভাবুন প্রিয় মানুষ বা বন্ধুটিকে নিয়ে। গঠনমূলক আর ইতিবাচক ভাবনা আপনাকে ভালোভা...

পাবলিক, ন্যাশনাল, প্রাইভেট ভার্সিটি এবং চাকরি।

Image
ঢাকায় একটা মেসে থাকতাম আমরা চারবন্ধু। বুয়া অসুস্থ থাকায় দুই দিন আসতে পারেনি। তাই আমাদের হোটেলে খাওয়া দাওয়া করতে হইছিলো। প্রতি বেলায় সবজি আর ডাল দিয়া খাইছি তবুও একেকজনের বিল ১০০ টাকার উপরে হইছিলো। তখন রাতে আমরা গল্প করলাম জীবনে কে কি করব যদি পাবলিক ভার্সিটিতে চান্স না পাই। একেকজন একেকটা মত দিলো। কিন্তু একজন বললো ভাতের ব্যবসা করব। সবাই ওর মতামতে এক কথায় রাজি হয়ে গেলাম। ভার্সিটি গুলিতে পরীক্ষা দিলাম একেকজন একেক জায়াগায় ভর্তি হলাম। দুরত্ব বেড়ে গেলো আমাদের সবাইর মাঝে। যে টান টান উত্তেজনা ছিল কিছু করা নিয়ে সেটা মাটির সাথে মিশে গেলো।  কেউ হতাশ পাবলিকে চান্স না পাওয়ায়, কেউ হতাশ মন মত সাবজেক্ট না পাওয়ায়। একজন অনেক যায়গায় চান্স পায়,আবার অনেকে কোথাও চান্স পায় না। জীবনে ভাল কিছু করা বা সফল হওয়ার জন্য এটাই একমাত্র পন্থা না। আমরা প্রায় সবাই বলি যে ভর্তি পরীক্ষা হল জীবনের টার্নিং পয়েন্ট। এখানে ভাল করতে পারলে জীবনটাই বদলে যাবে। হয়তো আমিও বলি। তার মানে এই না যে এটাই জীবন। ভার্সিটি ভর্তি পরীক্ষায় না টিকলে জীবন থেমে যাবে, আপাত দৃষ্টিতে হয়তো এমনটা মনে হয়। তবে এখানে চান্স পাওয়াই সবকিছু না। ...

মন, প্রাণ ও হৃদয় কাকে বলে এবং আত্মার সাথে মস্তিষ্কের সম্পর্ক কি?

Image
সাইকোলজিক্যাল এবং দার্শনিক একটা প্রশ্ন ছিল। আর তা হলো- 'মন, প্রাণ ও হৃদয় কাকে বলে এবং মস্তিষ্কের সাথে আত্মার সম্পর্ক কী'। অনেকেই এই বিষয়ে আমার থেকে আরো ভাল জানেন। আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে গিয়ে বড় করে ফেলেছি। সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর উক্ত প্রশ্ন সমন্ধে বিস্তারিত জানতে অবশ্যই মনোবিজ্ঞান, দর্শনের বই এবং গুগলে খোজ করতে পারেন। মন কাকে বলে?  মন বলতে সাধারণভাবে বোঝায় যে, বুদ্ধি এবং বিবেকবোধের এক সমষ্টিগত রূপ যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয়। জড়বাদী দার্শনিকগণ মনে করেন যে, মানুষের মনের প্রবৃত্তির কোন কিছুই শরীর থেকে ভিন্ন নয়। বরং মানুষের মস্তিষ্ক থেকে উদ্ভূত শারীরবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মন গড়ে উঠে। প্রাণ কাকে বলে? প্রাণ শব্দটা সহজ মনে হলেও এর উত্তর দেওয়া সহজ নয়। আচ্ছা আপনি নিজেই এর একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করুন দেখবেন পারবেন না। প্রাণ এমন এক জিনিস যা ধরা যায় না ছোয়া যায় না কিন্তু বুঝা যায়। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ একটি জিনিসকে জীবিত বলা যায়। তবে কোনো জিনিস থেকে প্রাণ চলে গেলেও জিনিসটির অনেক কোষ জীবিত থাকে...

মৃত্যু কি?

Image
যারা মৃত্যু নিয়ে ট্রল করেন তারা অনেকেই অনেক কিছু জানেনা। তাদের উদ্দেশ্যে এই পোস্ট টা দেওয়া হয়নি। সকলের জানা প্রয়োজন তাই দিলাম। মৃত্যু কি?? মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বুঝায়। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের বা জীবের জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে। অন্য কথায়, মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা (state, condition) যখন সকল শারীরিক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন , ইত্যাদি থেমে যায়। কোন জীবের মৃত্যু হলে তাকে মৃত বলা হয়। মৃত্যু বিভিন্ন স্তরে ঘটে থাকে। সোমাটিক মৃত্যু হল সামগ্রিকভাবে কোন জীবের মৃত্যু। নির্দিষ্ট অঙ্গ, কোষ বা কোষাংশের মৃত্যুর আগেই এটি ঘটে। এতে হৃৎস্পন্দন, শ্বসন, চলন, নড়াচড়া, প্রতিবর্ত ক্রিয়া ও মস্তিষ্কের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সোমাটিক মৃত্যু ঠিক কখন ঘটে তা নির্ণয় করা দুরূহ, কেননা কোমা, অজ্ঞান হয়ে যাওয়া, এবং ঘোর বা ট্রান্সের মধ্যে থাকা ব্যক্তিও একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকেন। সোমাটিক মৃত্যুর পর অনেকগুলি পরিবর্তন ঘটে যা থেকে মৃত্যুর সময় ও কারণ নির্ণয় করা যায়। মারা যাবার পরপরই পার্শ্ববর্তী পরিবেশের প্রভাবে দেহ ঠান্ডা হয়ে যায়, যাকে...

সন্তান আপনার দায়িত্বও আপনার

Image
- মামা গাড়ি কি মাদামবিবি পর্যন্ত যাবে? - হ মামা যাবে, উডেন তাড়াতাড়ি। কোনো মতে লাফ দিয়ে উঠলাম গাড়িতে। লোকাল বাসের অবস্থা সবাইর জানা, মানুষে গাদাগাদি। আমি কোনো রকম বাসের দরজায় বাদুড় ঝুলা হয়ে ঝুলে রইলাম। কিছুদূর যাইতে না যাইতে পুলিশে সিগনাল দিলো থামানোর জন্য। ক্যারে ভাই তোরা আর কোনো গাড়ি পাইলি না চেক করার! এত গাড়ি আশেপাশ দিয়া গেলো তাদের না থামাইয়া আমাগো ভাংগাচুরা লক্কড় ঝক্কর গাড়ি কেন থামালি! থামানোর সাথে সাথে পুলিশ দাড়ানো অবস্থায় থাকা সবাইকে নামতে বললো। সুবোধ বালকের মত নেমে গেলাম। সবাইরে যেভাবে হাতান হাতাইলো তা বলার ইয়ত্তা রাখেনা। আরে ভাই চেক করবি ভাল কথা, তয় স্পর্শকাতর জায়গায় কেন হাত দেস! কারো কাছে কিছু না পাইয়া ছাইড়া দিলো। এবার আমি আগে বাসে উঠায় আমাকে যেতে হলো বাসের পিছন দিকে। যাওয়ার সময় একজনের পায়ে পারা লাগায় বেচারা গোখরা সাপের মত চেহারা করে বলে উঠলো 'কি ভাই চোখে কি দেখেন না কিছু!' আমি এক্সট্রেমলি ছরি বলে জায়গা মত এসে দাড়ালাম। কিছুক্ষণ যেতে না যেতেই অভিশপ্ত জ্যামে আটকা পড়লাম। যেমন গরম তেমন বিভিন্ন গাড়ির হর্ণ আর ক্ষুধার্ত পেট। পরিবেশটা যেনো দুনিয়ার মাঝেই জাহান্নামের ...

জেনারেল ছাত্ররা নাকি কুরআন বুঝে না!

Image
ইউরোপে মধ্যযুগে কিছু লোক জান্নাতের টিকিট বিক্রি করতো। টাকা দিয়ে টিকিট কিনলে পাপ মুছে যাবে আর জান্নাত নিশ্চিত হবে। বাংলাদেশে এমন দেখা যায় কি না?? ইউরোপে তখন পোপরা বলতো যে ধর্মগ্রন্থ জনসাধারণ বুঝবে না। ধর্মগ্রন্থ শুধু ধর্মযাজকরাই পড়বে এবং এর মর্ম তারাই বুঝবে। এছাড়াও পোপ বলতো যে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন কারী হলো পোপ। পোপরা ধর্মকে নিজেদের বাপ দাদার সম্পত্তি বানিয়ে নিয়েছিল। আচ্ছা বাংলাদেশের ধর্মীয় ক্ষেত্রে এমন কিছু লোক আছে কি না যারা বলে যে স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করতে হলে অমুক বাবা তমুক বাবাকে ধরতে হবে?? এরপর ধর্মের চরম অবনতির সময় একজন তাদের বিরুদ্ধে দাড়ালো। যে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশুনা করেছিল। তিনি হলেন মার্টিন লুথার। তিনি বললেন যে এই জান্নাতের টিকিট বিক্রি দুনিয়ার ফায়দা হাসিল হয় পরকালের না। তিনি আরো বললেন যে স্রষ্টার সাথে মানুষ সরাসরি সম্পর্ক তৈরি করতে পারে। পাপ মোচনের জন্য মানুষ সরাসরি স্রষ্টার নিকট ক্ষমাপ্রার্থনা করতে পারে। মার্টিন লুথার তৎকালীন পোপদের বিভিন্ন মতবাদের বিরোধিতা করে ৯৫ টি থিসিস লাগিয়ে দেয় গির্জার ওয়ালে। তার এই কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে পোপরা ফতুয়া জারি করলো...